কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে কুমারখালী পৌরসভা কর্তৃক আয়োজিত এই খেলার উদ্বোধন করা হয়।

কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

 

কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

 

কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

 

এ সময় অন্যান্যদের মধ্যে থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন, সদকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ, কুমারখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ প্রাক্তন খেলোয়ারবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

১৬ টি দলের অংশ গ্রহণে উদ্বোধনী খেলায় টিএল সুপার কিংস আগরাকুন্ডাকে বিশাল ব্যবধানে পরাজিত করে সদকী ইউনিয়ন ক্রিকেট একাদশ বিজয়ী হবার গৌরব অর্জন করে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর