খালেদা জিয়া ও তারেক জিয়ার স্বার্থে ধানের শীষে ভোট দিবেন: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়া ও তারেক জিয়ার স্বার্থে ধানের শীষে ভোট দিবেন: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২০, ২০২৫

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভায় নির্বাচনী প্রচারণায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতে দৌলতপুরের আসনটি উপহার দিতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) খলিসাকুন্ডি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পিপুলবাড়িয়া ওয়ার্ডে পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন, পর্যায়ক্রমে ইউনিয়নের  সিলিমপুর, মৌবাড়িয়া, মালিপাড়া, শ্যামপুর, কামালপুর, নজিবপুর, প্রত্যাপপুর, এলাকায় পথসভায় অংশ নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দৌলতপুর উপজেলার ধানের শীষের কাণ্ডারি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘ সতের বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশে স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করেছিল।

ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অতএব এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তাই আমাদের সকলকে ধানের শীষের পক্ষে ভোটের জন্য এখন থেকে মানুষের কাছে যেতে হবে। তিনি বলেন মানুষের এখন অনেক কাজ, কর্মজীবী সাধারণ মানুষ তাদের কাজের কারণে দিনের পুরোটা সময় তাদের কর্মস্থলে থাকে আপনারা প্রয়োজনে তাদের কর্মস্থলে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করুন। নিজেদের স্বার্থে, তারেক জিয়ার স্বার্থে, বেগম খালেদা জিয়ার স্বার্থে এখন থেকে মানুষের মাঝে যান ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানান। প্রতিটি আসনের গুরুত্বারোপ করে বলেন বিএনপিকে সরকার গঠন করতে ও আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাইলে এই দৌলতপুর আসনটি তারেক রহমানের হাতে তুলে দিতে হবে।

পথসভার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক ২ মোঃ আতাউর রহমান, থানা বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিপন, খলিসাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক ইসানুল, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাউল হক, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। পথসভায় পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।