কেউ কারো প্রতি অশালীন আচরণ করবেন না: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কেউ কারো প্রতি অশালীন আচরণ করবেন না: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৬, ২০২৫

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র মেরামতে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেল তিনটায় দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাহাবুল বিশ্বাস সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে রেজা আহমেদ বাচ্চু  সকলকে এক সংগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দিন শেষে আমরা সকলেই ধানের শীষের লোক তাই কারো প্রতি কোনো রকম হিংসা বিদ্বেষ না রেখে সকলকে সংগে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কেউ কারো প্রতি অশালীন আচরণ করবেন না। এটা বিএনপির আদর্শ না বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বিভিন্ন মত পথের মানুষ থাকবে, আমাদের কাজ সাধারণ মানুষের মাঝে বিএনপির আদর্শ প্রচার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে নিয়ে আসা।