মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মো. মাসুম আব্দুল্লাহ। অতিরিক্ত কৃষি অফিসার মতিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে মেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। মেলা চলবে আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত। মেলায় ১৩টি স্টলে কৃষি প্রযুক্তি দেখাচ্ছে কৃষি অফিস ও কৃষি উদ্যোক্তারা।