কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ৪৭ বিজিবি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি’র) ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি’র) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন হলরুমে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মারুফুল আবেদিন পিজিওএম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল কর্ণেল এসএম রাকিব ইবনে রেজওয়ান,

৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ, যশোর সেক্টরের গ্রুপ কমান্ডার লেঃ কর্ণেল গোলাম রব্বানী, মিরপুর ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব মোর্শেদ, চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামিল আক্তার, ৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিঃ যশোরের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মেজর শামীম, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমন্নেছা সহ কুষ্টিয়া প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব ও মিরপুর প্রেস ক্লাবের কর্মরত সাংবদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর