কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা ২০২২-২৩ এ কুষ্টিয়া জেলা দল খুলনা বিভাগীয় আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন
আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

নড়াইলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা দল খুলনা, মাগুরা ও নড়াইল জেলা দলকে পরাজিত করে। গত বছরও কুষ্টিয়া জেলা দল খুলনা বিভাগীয় আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। অচিরেই ঢাকাতে অনুষ্ঠিতব্য চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করবে কুষ্টিয়া জেলা দল।

কুষ্টিয়া জেলা দল খুলনা বিভাগীয় আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সাধারন সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Glive24.com Logo 252x68 px White আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

এ বিষয়ে কুষ্টিয়া জেলা দলের কোচ রেজাউল করিম আরজু বলেন- ঢাকাতে অনুষ্ঠিতব্য চুড়ান্ত পর্বের খেলায় আশারাখি আমরা ভাল ফলাফল বয়ে আনতে পারবো। তিনি বলেন- কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা তাদের সামর্থ অনুযায়ী আমাদের দলকে সব ধরনের সহযোগিতা করে চলেছে এজন্য আমরা জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর