কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে  এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পার্শ্ববতী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের  মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীতে ফিল্ড সুপারভাইজার হিসেবে মেহেরপুরে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ ডাংমড়কা শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় সে রাস্তায় ছিটকে পড়লে ঘাতক ট্রাকের চাপায় সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, বাগোয়ান কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর