কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জামায়াত কর্মী হত্যার ঘটনায় দৌলতপুরে প্রতিবাদ সভা 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জামায়াত কর্মী হত্যার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় দৌলতপুর জামায়াতে ইসলামীর আয়োজনে দৌলতপুর বাজারে এ প্রতিবিাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভার নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা মোঃ বেলাল উদ্দীন। গত ১২ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে স্থানীয় জামায়াত বিএনপি সংঘর্ষে আহত জামায়াত কর্মী খোকন মোল্লা (৩৩) গত ১৩ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যার ঘটনায় আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় কয়েক’শ জামায়াত নেতা কর্মী উপস্থিত ছিলেন। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মী চাঁদাবাজি, লুটতরাজ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাক, দুর্নীতির সাথে জড়িত নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার, সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকিদা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জামায়াত, ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে, এ দেশকে একটি সুখী সমৃদ্ধিশীল কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের একমাত্র সংগঠন যাদের শতভাগ নেতা কর্মী পাঁচ ওয়াক্ত নামাজী, সত ও দুর্নীতি মুক্ত।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর