মাদক এবং কিশোর গ্যাং বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদক এবং কিশোর গ্যাং বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৪

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে: এসপি মিজানুর রহমান

 

রঞ্জুউর রহমান ॥ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার (৮ ডিসেম্বর) সকাল দশটা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন কুষ্টিয়া ডাঃ মো. আকুল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও  স্থানীয় সরকারের উপপরিচালক (অঃদা) মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান,

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিসিয়াল মুন্সিখানা, গোপনীয় শাখা, স্থানীয় সরকার এবং প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) মো. মহসীন উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক পারভীন আখতার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার,প্রকৌঃ মো. ইসমাত কামাল,কৃষি সম্প্রসারন অধিদপ্তর  কুষ্টিয়া এর উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল্-ওয়াজিউর রহমান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মো. মোকসেমুল হাকিম, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মো. হেলালউজজামান, সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ,

জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মাসে মামলার সংখ্যা কিছুটা বেড়েছে। জেলায় সমসাময়িক কিছু চুরি ঘটনা ছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বর্তমানে কুষ্টিয়া জেলায় পুলিশ এর অনেক নতুন অফিসার যোগদান করেছেন। তাদের নতুন করে জায়গা চিনতে এবং বুঝতে একটু সময় লাগবে। তারপরও জেলা পুলিশ সার্বক্ষণিক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছে। কিশোর গ্যাং এবং মাদকের বিষয়ে কোন তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ কার হবে। আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করলে সকল সমস্যা থেকে আমরা বের হতে পারবো। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলা মিটিং যেসব সমস্যাগুলো উঠেছে তার মধ্যে মাদক এবং কিশোর গ্যাং অন্যতম। যারা মাদক সেবন করে তাদের বেশিরভাগই হতাশাগ্রস্থ যুব সমাজ। আগে এমন সময় ছিল যখন সাধারণ মানুষ মাদকের বিষয় কোন কিছু বলতে ভয় পেতো। এখন সেটার পরিবর্তন ঘটেছে। আপনাদের বাড়ির আশেপাশে যারা মাদক বিক্রি সাথে জড়িত তাদের চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দেন। মাদক এবং কিশোর গ্যাং বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। কারণ এখন আমরা সবাই এক, দেশের ভালোর জন্য আমরা সবাই একসাথে কাজ করবো।