কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য ১। ওবাইদুল হক (৪১), পিতা-হাজী জালাল উদ্দিন, সাং-আমলাপাড়া (বড় বাজার), ২। মাসুম (৩২), পিতা- মনোয়ার হোসেন, সাং-হাটশহরিপুর এবং ৩। তোফাজ্জেল হোসেন (৫৫), পিতা-মৃত মাহামুদ আলী, সাং-পূর্ব মজমপুর, সর্ব থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার

কুষ্টিয়ায় চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার
কুষ্টিয়ায় চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৫ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ০৩:৪০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আমলাপাড়া এলাকায় বড় বাজার রক্সি গলিতে’’ একটি অভিযান পরিচালনা করে চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে চোরাই বৈদ্যুতিক তার ৪৬২২ কেজি যাহার মূল্য আনুমানিক ৯,২৪,৪০০/-(নয় লক্ষ চব্বিশ হাজার চারশত) টাকা জব্দ করা হয়।

কুষ্টিয়ায় চোরাই বৈদ্যুতিক তার ক্রয়-বিক্রয়কারী চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার

ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবত চোরাই বৈদ্যুতিক তার কেনা-বেচার সাথে জড়িত ছিল বলে গোপন সূত্রে জানা যায়৷ পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অভ্যাসগতভাবে চোরাইমাল বেচাকেনা করা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর