দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জের ধরে আতর্কিত হামলা এবং নগদ ২ লক্ষ টাকা ও স্বনালংকার লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের -লোকনাথপুর গ্রামের এরশাদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এরশাদ আলী ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় এরশাদ আলী ৭ জনের নাম উল্লেখ করে আরো ৪-৫ জনকে অজ্ঞাত করে থনায় অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রবিবার সন্ধা সাড়ে ৬টার দিকে বাবু (৩০), মোঃ মামুন (২৯), মোঃ শাকিল (২২), মোঃ ইয়াকুব (৩০), মোঃ রাসেল (২৩), শান্ত হোসেন (২৭), মোঃ বুলবুল (৩০)সহ আরো ৪-৫ জন লোহার রড, লাঠি, হাতুড়ি, হাসুয়া, রামদা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে এরশাদ আলীসহ তার পরিবারের লোক জনের উপর হামলা চালায়।
এ সময় এরশাদ আলী ও তার ভাই আরজ আলী গুরতর আহত হয়। পরে প্রতিপক্ষ ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের জিনিষপত্র ভাংচুর করে, ওই সময় কাঠের বাক্সের ভিতর থাকা দুই লক্ষ টাকা ও ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের দেড় ভরি স্বনালংকার নিয়ে যায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশি লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে। পরের দিন ১৮ নভেম্বর এরশাদ আলী দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেনে।
