কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির ক্রীড়াঙ্গন আধুনিক মানে উন্নীত করা হবেঃনকীব নসরুল্লাহ

ইবি প্রতিনিধি ॥ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র আরো সম্প্রসারণ হবে বলে আশ্বাস দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র আরো আধুনিক মানে উন্নীত করা হবে। একদিন এখান থেকে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড়-ক্রীড়াবিদ তৈরি হবে। গতকাল রবিবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে  আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার সূচনা হয়।প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে।

এখানকার খোলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলাধুলার কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা করবে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সাথে জড়িত সবাইকে আরো গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে আহবান জানান তিনি। আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪ এর আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মোঃ আসাদুর রহমান।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর