কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ শে অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ কুমারখালী আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিঃ ভূমি আমিরুল আরাফাত।
এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, থানা প্রতিনিধি, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, বনিক সমিতির সভাপতি কে এম আলম টমে, তহ বাজার সমিতির সভাপতি নজরুল ইসলাম, হোটেল মালিক সমিতির সভাপতি শুধাংশ কুমার ঘোষ, বিশ্বাস চক্ষু হাসপাতাল এর পরিচালক সুরুজ আলী বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী সহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
