কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে চাকরিতে অবসর পরবর্তী সময়ের জন্য বিভিন্ন দাবি সামনে রেখে মত বিনিময় সভার করছেন । কুমারখালী উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক কর্মচারী  ঐক্যজোট। গতকাল শনিবার (২৮ শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মহিলা কলেজে।  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- কুমারখালী উপজেলা শাখা বাংলাদেশে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি ও আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম লিপন।

পাথর বাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সোলাইমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন । আলাউদ্দিন আহমেদ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মোঃ জাহিদুল জামান, মধুপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ মোঃ আব্দুল লতিব, চৌরঙ্গী কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ, আরো বক্তব্য রাখেন কুমারখালী এম এন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, চাকুরীর অবসরপ্রাপ্তির পরবর্তী সময়ে জন্য বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। দাবি গুলো হল ১.অবসরের পর পেনশনের প্রাপ্তি ২.অবসরের পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে অবসর সুবিধা প্রদান ৩. মেডিকেল, উৎসব ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধি ৪. সর্বোপরি জাতীয়করণ।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর