কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে ওহিদ (১২) নামের শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের  আশিকুর রহমানের ছেলে বলে জানাগেছে । এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিশুপুত্র ওহিদ বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। তার কিছুক্ষণ পর ছেলের উপস্থিতি না পেয়ে তার মা দৌড়ে ডোবার পাশে গিয়ে একটি গামছা পড়ে থাকতে দেখেন।

ছেলে ডুবে যাওয়ার আতঙ্কে মা চিৎকার দিয়ে পানিতে নামলে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় তার স্থানীয় এসে বাচ্চাটিকে বাচাতে বিভিন্নভাবে উপায় অবলম্বন করে এবং দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর