কুষ্টিয়া প্রবীণ হিতৈষী সংঘের কমিটি গঠন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া প্রবীণ হিতৈষী সংঘের কমিটি গঠন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কুষ্টিয়া জেলা শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এবং সংঘের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিলের মৃত্যুর কারণে, সংঘের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খাদেমুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে, অন্তর্বর্তীকালীন সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট লিয়াকত আলী। সিনিয়র সহ-সভাপতি চৌধুরী মুর্শেদ আলম মধু, সহ-সভাপতি আতিয়ার মন্ডল, সহ-সভাপতি পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খাদেমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক হাজী মালেক রানা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিন আহমেদ, নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ শাহনেওয়াজ রুমি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, আলহাজ¦ আবু জাফর মোল্লা, খলিলুর রহমান মজু, মোহাব্বত হোসেন।