নিজ সংবাদ ॥ কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের কুমারখালীতে সৈয়দ মাস-উদ-রুমি সেতুর অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে খোকসা বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ঊদ্যেগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) দুপুরে ৩টায় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্রজনতার পক্ষে থেকে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নাহিদুজ্জামান শয়ন, রেজা করিম ও ফরিদ আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন খাইরুল ইসলাম। বক্তারা কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল আদায় চিরতরে বন্ধের জন্য জোর দাবি জানান।
এ সময় বক্তারা আরো বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে যদি টোল আদায় বন্ধ না হয় তবে ছাত্র জনতার ঐক্যের দাবির প্রেক্ষিতে টোল আদায় বন্ধ করতে বাধ্য করা হবে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
