কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজ উল ইসলামের ইন্তেকাল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজ উল ইসলামের ইন্তেকাল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১০, ২০২৩
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজ উল ইসলামের ইন্তেকাল

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র সদস্য, ঢাকা ‘ল’ কলেজের অধ্যক্ষ এ্যাডঃ সিরাজ উল ইসলাম আর আমাদের মাঝে নেই।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজ উল ইসলামের ইন্তেকাল

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজ উল ইসলামের ইন্তেকাল

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজ উল ইসলামের ইন্তেকাল

শুক্রবার বেলা ১টায় ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহীর রাজিউন)। কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার (স্টেশনের পিছনে) বাসিন্দা এ্যাডঃ সিরাজ উল ইসলাম কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বারবার নির্বাচিত ছিলেন। প্রায় ৫৩ বছর বিজ্ঞ এই আইনজীবী কুষ্টিয়া জজ কোর্ট ও ঢাকা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

এ্যাড. সিরাজ উল ইসলামের মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ আবু সাঈদ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শনিবার (১০ জুন) সকাল ১০টার সময় কুষ্টিয়া কোর্ট ষ্টেশন জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে এ্যাডঃ সিরাজ উল ইসলাম মরদেহ নেয়া হবে তাঁর জন্ম স্থান কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে। সেখানে পুনরায় জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।