কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী প্রেসক্লাবের সাথে ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালী প্রেসক্লাবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ আগষ্ট)  দুপুরে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম শাহীনের  সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলেন, আমার ভায়ের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। এই নিয়ে কুমারখালী কাউকে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। আমরা সারা বাংলাদেশে ছাত্ররা রাজপথে আছি, কুমারখালী মানুষের জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কোন দোকান পাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্ত হামলা করতে না পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

আমরা আপনাদের এটুকুই বলতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন। এ সময় কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্বতা ঘোষণা করেন। কুমারখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সহ-সভাপতি আবু দাউদ রিপন, সাধারণ সম্পাদক এম এ উল্লাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সদস্য মিজানুর রহমান নয়ন, আরাফাত হোসেন প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গর্বিত যোদ্ধাদের ১০ জন নেতা উপস্থিত ছিলেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর