মিরপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৯, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ টাকা জমানোর স্বপ্নে মাটির ব্যাংক কিনতে যাচ্ছিলেন ১০ বছরের শিশু আননুন।

কুষ্টিয়ায় মিরপুরে গতকাল শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সেই লক্ষ্যে রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন শিশুটি।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, নিহত আননুন মিরপুরের মুরকান শাহ’র ছেলে। মুরকান কসাইয়ের কাজ করেন।

নিহত আননুন সেখানকার স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র। স্থানীয় বাসিন্দা রিমন জানান, মিরপুরে জিকে খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ চলমান, পারপারের বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ রেল ব্রিজ দিয়ে পার হন। শিশুটিও তেমনি পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এব্যপারে,ওসি বলেন উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।