কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. আশিক রহমান (২৪) নামে একজন মাদককারবারি আটক হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ জুন) বিকেল ৪টায় সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয়।

সে মিরপুর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় ২০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) সহ মাদককারবারি মো. আশিক রহমানকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে।

আটক মাদককারবারি মো. আশিক রহমান বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর