কুষ্টিয়ায় মাদক ব্যাবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক ব্যাবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৪, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় এক কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী আটক। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টায় কুমারখালী থানাধীন মীর মোশাররফ হোসেন টোল প্লাজার পূর্ব পার্শ্বে জনৈক আব্দুর রাজ্জাক এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আল আমিন (৩৫) কে আটক করা হয়। 

আটককৃত আসামী দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের তুফান আলী’র ছেলে। এ সংক্রান্তে কুমারখালী থানার মামলা নং-১০/১৫১, তারিখ-১৩/০৬/২০২৪ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ রুজু হয়।