মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান এর আনারস মার্কা প্রতীকের নির্বাচনী বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ঢল লক্ষ্য করা গেছে। নির্বাচনী শোভাযাত্রা উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার -হাজার নেতাকর্মীরা কুমারখালী উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয় এবং এক বিশাল মিছিল কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়। এই সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুষার আহমেদ তুষার, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক খান, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনির হাসান রিন্টু, নন্দলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নওশের আলি বিশ্বাস, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ এর সদস্য মোঃ সেলিম হক, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান, ডঃ তানিম খান, জেমস প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র লীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণা উপলক্ষে পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছোট – ছোট মিছিল নিয়ে আনে নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তারা উপজেলা নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে ২১ মে তারিখে আব্দুল মান্নান খান কে জয়লাভ করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শ’ শ’ নেতাকর্মী আনারস মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে চারপাশ। এই সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান বলেন, উপজেলা বাসী যে ভালোবাসা আজ আমাকে দিয়েছেন। আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি এর প্রতিদান দিতে চায়। আবারো আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বানাবেন এই প্রত্যাশা করি আপনাদের কাছে।
