কুষ্টিয়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৪

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুমারখালী উপজেলার পান্টি বাজার এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি হারুন অর রশিদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিক নির্দেশনায় গত শনিবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি মো. হারুনার রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী  কুমারখালী উপজেলার গোবরা গ্রামের মৃত তারা শেখ’র ছেলে। আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।