কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে চাল, চিনি ও সেমাইসহ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা নিজ হাতে জেলা ত্রাণ অফিস চত্বরে অসহায়, দুস্থ্য মানুষের মাঝে ১০ কেজি চাল, চিনি ও সেমাইসহ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মোছাঃ শারমিন আখতার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ আব্দুল ওয়াদুদ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, নাসরিন বানু অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^), পার্থ প্রতীম শীল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহেদ আরমান এনডিসি প্রমুখ উপস্তিত ছিলেন।