কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়ায় জাসদের প্রতিবাদ সমাবেশ

সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়া জেলা জাসদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর বিজয় উল্লাস চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়ায় জাসদের প্রতিবাদ সমাবেশ

সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়ায় জাসদের প্রতিবাদ সমাবেশ
সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়ায় জাসদের প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাসদের সহ-সভাপতি আমিরুল ইসলাম মকলু, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা জাসদের সদস্য আবু তৈয়ব, আল মামুন বিশ্বাস, জাসদ ছাত্রলীগের সদস্য মীর রিসান, জেলা যুবজোটের দপ্তর সম্পাদক একে আহাদ নান্টু ও পৌর জাসদের সদস্য লিয়াকত আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন বলেন, উন্নয়নের বাংলাদেশকে বিশ্বে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে বিএনপি-জামায়াত পুনরায় সন্ত্রাস-নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে। তাদের সে আশা কোনদিন পুরণ হবে না। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ রাজপথে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার-আলবদর বাহিনীকে আশ্রয়-প্রশ্রয়দাতাকে প্রতিহত করতে সব সময় প্রস্তুুত আছে।

Glive24.com Logo 252x68 px White সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়ায় জাসদের প্রতিবাদ সমাবেশ

তিনি বলেন, কুষ্টিয়ার মাটিতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য, অপরাজনীতির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুসিয়ারি দেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর