কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (৩১-শে মে) সকাল থেকে শিলাইদহ ও কয়া এলাকায় প্রায় ৪ ঘন্টা অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

এসময় অভিযানে অবৈধ ৫০টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসের স্টাফ ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,মৎস্যকূল ধ্বংসের অন্যতম অবৈধ উপকরণ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যপকতা রুখতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে আজ অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Glive24.com Logo 252x68 px White পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর