দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩১, ২০২৩
দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে দৌলতপুর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লার বাসভবন চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আজমত আলী, খলিলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব রহমান লস্কর, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, আলাউদ্দীন আলী, জাহাঙ্গীর মোল্লা, আব্দুল বারি, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবুল হোসেন ভিপি, উপজেলা বিএনপির সদস্য সানাউল্লাহ সেন্টু, সাবেক চেয়ারম্যান মাহাবুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফরজ উল্লাহ, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা মেম্বর, সাধারন সম্পাদক চাদ মল্লিক মাষ্টার।

মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সুরাত আলী, চিলমারী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান মেম্বর, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বিএসসি, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন মাষ্টার, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম (ডাক্তার), সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বর, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক খন্দকার আরিফুল ইসলাম আরিফ, রিফাইতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মক্কেল মেম্বর, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা।

আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদ মোল্লা, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জারজিস খান, সাধারন সম্পাদক আজিজুল হক মেম্বর, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক মাষ্টার, সাধারন সম্পাদক দেল মেম্বর, খলিষাকুন্ডি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, সেচ্ছাসেক দলের আহবায়ক রাশিদুল ইসলাম শামিম, সদস্য সচিব আসাদুল হক, শ্রমিক দলের আহবায়ক বশির আহমেদ প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সৈরাচারী সরকারকে হটাতে কেন্দ্র যে কর্মসূচী ঘোষনা করবে তা দৌলতপুর উপজেলা বিএনপি সফল ভাবে বাস্তবায়ন করতে সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন: