খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জানুয়ারি ২০২৪, ৭:৪৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অত্র কলেজ চত্বরে সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। আলোচনা সভায় কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, ইংরেজি বিভাগের শিক্ষক আজিজুল হক স্বপন, মার্কেটিং বিভাগের শিক্ষক খাদেমুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শবনম মুসতারী প্রমূখ। এসময় কুমারখালী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য