কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৬, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মালেক (২৭) কে গ্রেফতার করা হয়েছে। মালেক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাতলা গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৫ মে ২০২৩ ইং তারিখ রাত ০৯:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা সহ মালেক কে গ্রেফতার করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উক্ত অভিযানে ০৩ কেজি গাঁজা যাহার মূল্য আনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: