কুষ্টিয়ায় পৌরসভার নাগরিক সনদ জাল করে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পৌরসভার নাগরিক সনদ জাল করে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৩
কুষ্টিয়ায় পৌরসভার নাগরিক সনদ জাল করে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার

কুষ্টিয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জালিয়াতি করে পাসপোর্ট করার সময় মো: সবুজ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

কুষ্টিয়ায় পৌরসভার নাগরিক সনদ জাল করে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় পৌরসভার নাগরিক সনদ জাল করে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় পৌরসভার নাগরিক সনদ জাল করে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক গ্রেফতার

বুধবার (২২ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। পাসপোর্ট অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস থেকে নিজ নামে ভোটার আইডি কার্ড তৈরি করে এবং কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের ১৭ ঢাকা ঝালুপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে মোঃ সবুজ নামে এক রোহিঙ্গা পাসপোর্ট করাতে আসেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেখানে আবেদন জমাসহ সকল কার্যক্রম করার পরে ফিঙ্গারপ্রিন্টে গিয়ে আবেদনে জমা দেওয়া ভোটার আইডির ফিঙ্গারপ্রিন্টের সাথে মিল না পাওয়ায় সন্দেহ হলে সবুজ নামে ওই ব্যক্তিকে আটক করে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তিনি পাসপোর্টের আবেদন পত্রের সাথে যে নাগরিকত্ব সনদপত্র দিয়েছিলেন সেটি সুপারিশ করেছে কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ (সঞ্জু) এবং সেখানে মেয়রের কার্যালয় এর বানান ভূল করে মেয়রের কার্যালায় লেখা। এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সবুজ একজন রোহিঙ্গা এবং সে ভোটার আইডি ও জন্ম সনদ জালিয়াতি করে পাসপোর্ট করতে আসে। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে তুলে দেন পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। আটককৃত রহিঙ্গা যুবক সবুজ পাসপোর্ট অফিসে জমাকৃত জাতীয় পরিচয় পত্রে কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ঠিকানা খেদের আলী ও মরিয়ম বেগম এর পুত্র হিসাবে পরিচয় ব্যবহার করে।

এদিকে খোঁজ নিয়ে জানাযায় খেদের আলী ও মরিয়ম বেগম কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং সবুজ নামে তাদের একজন সন্তানও রয়েছে। সবুজ মূলত রাজমিস্ত্রীর যোগাল হিসাবে কাজ করে। রাজমিস্ত্রীর কাজ না থাকলে সে মাঠে কাজ করে। এই বিষয়ে খেদের আলীর পুত্র সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন দিন বিদেশেও যাবোনা, পাসপোর্টও করবো না। আমার নামে কে পাসপোর্ট করতে গেছে আমি জানিনা।

কুষ্টিয়া পৌরসভার নাগরিক সনদের বিষয়ে জানতে পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই নাগরিক সনদের বিষয়ে কোন সুপারিশ করি নাই। নাগরিক সনদটি জাল করা হয়েছে। যেই কম্পিউটারের দোকান থেকে জাল করা হয়েছে সেই কম্পিউটারের দোকান আমরা ইতিমধ্যে সনাক্ত করেছি। আপনারা ভালো ভাবে লক্ষ করলে দেখবেন মেয়রের কার্যালয় এর বানান ভূল করে মেয়রের কার্যালায় লেখা।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সোয়া ১টার দিকে সবুজ আবেদন পত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গারে মিল পাওয়ায় আবেদনকারীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় । এরপরই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা।

পরে তাকে পুলিশ এসে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।