কুমারখালী বাজারে সাটার ভেঙ্গে দুই দোকানে চুরির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী বাজারে দোকানের সাটার ভেঙ্গে দুই দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে কুমারখালী হযরত সোনাবন্ধু শাহ সড়কের সূচনা বস্ত্রালয় ও সিফাত গার্মেন্টসের দোকানে ক্যাশ ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

কুমারখালী বাজারে সাটার ভেঙ্গে দুই দোকানে চুরির অভিযোগ
বুধবার সকালে কুমারখালী বণিক সমিতির বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বাজারের সূচনা বস্ত্রালয় ও সিফাত গার্মেন্টসে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার উপরে চুরি হয়েছে। তাঁর ভাষ্য, বাজারে প্রতিদিন ১০ থেকে ১২ জন লোক রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পাহাড়ায় থাকেন। সূচনা বস্ত্রালয় এর মালিক সিরাজুল ইসলাম বলেন, সকালে দোকানে এসে দেখি সাটার ভেঙ্গে দোকানে থাকা জমানো ১ লাখ টাকার উপরে টাকা ছিল সেই টাকা চুরি হয়েছে। বাজারে একেরপর এক দোকানে চুরির ঘটনায় তারা শঙ্কিত।
সিফাত গার্মেন্টসে এর মালিক নাজমুল হোসেন বলেন, সকালে দোকানে এসে দেখি, দোকানের সাটার ভেঙ্গে নগদ প্রায় এক লাখ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। তিনি আরো বলেন, চুরি ঘটনা সিসিটিভি ফুটেজে মুছে দিয়েছে চুরির সঙ্গে জড়িতরা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
