কুষ্টিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ীমীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার (৩রা নভেম্বর) বিকেল ৪ টায় জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ সঞ্চালনায় এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী’র পরিচালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান ।

কুষ্টিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ীমীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল হক পুলক, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবূল হক পুলক, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হারুন অর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এবং ছাত্রলীগ নেতা জয়নুল আবেদীন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা ।
আলোচনা সভায় বক্তব্য কালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, সেদিন জেলখানা’র মত নিরাপদ জায়গায় জাতীয় চার নেতা নির্মমভাবে হত্যা করা হয়েছিলো । আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, আগামীতে জামায়েত-বিএনপি সহ তাদের দোসরা যেত বাংলাদেশের ইতিহাসে ঐ রকম কোন ঘটনার আর পুরাবৃত্তি না ঘটাতে পারে । জামায়েত-বিএনপি সহ তাদের দোসরা আবার জ্বালাও পোড়াও শুরু করেছে । তারা তাদেও আগের রুপে ফিরতে শুরু করেছে । তাই সবাই সর্তক অবস্থানে থেকে তাদের মোকাবেলা করতে হবে ।

জেলা আওয়মীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস একটি নেক্কার জনক ঘটনা । আমরা শ্রদ্ধার সাথে জাতীয় চার নেতাকে স্মরণ করি । সামনে জাতীয় নির্বাচন সবাই প্রস্তুত থাকবেন, জামায়েত-বিএনপি আবারো মাথা চাঁড়া দিয়েছে । তারা নশকতা আর লুটপাট ছাড়া কিছু বোঝে না । তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না । আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে সমস্ত অপশক্তির জবাব দেওয়া হবে ।
