রবিবার (২৯ অক্টোবর) দুপুর ৩ টায় খোকসা উপজেলা আওয়ামীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ।

খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বাটু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনিসুর রহমান, আল আমিন বকুল, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসিফ সরফরাজ শুভ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মি বৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, বিএনপি-জামাত দোসরা যে সন্ত্রাসী দল তা শনিবার প্রমান হয়েছে । বিএনপি-জামাত এর সভা সমাবেশ মানে অগ্নি সন্ত্রাস, বিএনপি-জামাত এর সভা সমাবেশ মানে নৈরাজ্য, বিএনপি-জামাত এর সভা সমাবেশ নির্বিচারে মানুষ পিটিয়ে হত্যা করা, বিএনপি-জামাত এর সভা সমাবেশ পাখির মত গুলি কওে মানুষ হত্যা । গত কাল রবিবারও তারা প্রমান করেছে, তাদের হরতাল মানে লক্ষ লক্ষ টাকার গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, তাদের হরতাল মানে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা, তাদের হরতাল মানে সরকারী কাজে নিয়োজিত ব্যক্তিদের জান-মালের ক্ষতি সাধন করা ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান আরো বলেন, পক্ষান্তরে আওয়ামীলীগ মানে উন্নয়ন, আওয়ামীলীগ মানে শান্তির বার্তা, আওয়ামীলীগ মানে মুক্তিযুদ্ধ, আওয়ামীলীগ মানে স্বাধীনতা । আওয়ামীলীগের রাজনীতি মানে দেশ উন্নয়ন ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য । এদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি-জামাত’কে প্রত্যাখ্যান করেছে । তাই তারা নৈরাজ্যেও মাধ্যমে অগ্নি সন্ত্রাস ও ভাংচুর করে দেশের ক্ষমতায় আসতে চায় । দেশের সাধারণ মানুষ ইতিমধ্যে বিএনপি-জামাত’র নীল নকশা বুঝে গেছে । আর সেই কারণেই দেশের মানুষ বিএনপি-জামাত’র সাথে নেই । দেশের আপামর জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা’কে ক্ষমতায় দেখতে । তাই দেশ ও দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে ।
