কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদক মামলায় দুইজনকে ১২ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর থানার মাদক মামলায় রাসেল সরদার ও রুবেল প্রামানিক নামের দুই মাদক ব্যবসায়ীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দৌলতপুরে মাদক মামলায় দুইজনকে ১২ বছরের কারাদণ্ড

দৌলতপুরে মাদক মামলায় দুইজনকে ১২ বছরের কারাদণ্ড
দৌলতপুরে মাদক মামলায় দুইজনকে ১২ বছরের কারাদণ্ড

মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালের ১০ সেপ্টেম্বর দৌলতপুর থানাধীন ধর্মদহ থেকে পিকআপ গাড়িতে করে ফেন্সিডিল নিয়ে কচির মোড়ের দিকে যাওয়ার সময় পথিমধ্যে ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। তাদের গাড়ী তল্লাশী করে ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে মাদক মামলায় দুইজনকে ১২ বছরের কারাদণ্ড

পরবর্তীতে দৌলতপুর থানায় এস আই এস এম রাজীব রায়হান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর