ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৩
ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন গ্রেফতার

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ০১ (এক) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। তমিজ উদ্দিন কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লাতেঘরিয়া এলাকার মৃত বয়ান আলীর পুত্র।

ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন গ্রেফতার

ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন গ্রেফতার

ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন গ্রেফতার

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মুহসীন আল মুরাদ এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানার নির্দেশে ইং-১৫/১০/২০২৩ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকায় ভেড়ামারা থানার এস.আই (নিরস্ত্র) আশরাফুল আলম সংগীয় অফিসার এএসআই (নিঃ) শফিউল্লাহ ও ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন কে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া ০২নং ব্রিজ এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-০৭, তাং- ১৫/১০/২০২৩ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনি ১৯(ক) রুজু করা হয়।