কুষ্টিয়া সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
কুষ্টিয়া সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার সকাল দশটায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ-প্রফেসর শিশির কুমার রায়, এ সময় আলোচক হিসেবে আলোকপাত করেন, উপাধ্যক্ষ-প্রফেসর মোঃ আনছার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক- জনাব লাল মোহাম্মদ, সহযোগী অধ্যাপক- জনাব মোঃ রেজাউল করিম, ড. মোঃ আব্দুল কুদ্দুস খান, জনাব মোঃ জাহিদুল ইসলামসহ আরো অনেকে।
আলোচনা সবায় বক্তারা বলেন, এই দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করায়, কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ এসব বিষয়গুলি শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন, প্রফেসর মোহাঃ আব্দুল মতিন, সহযোগী অধ্যাপক এ কে এম সামসুল হক, সংগীত শিক্ষক জনাব টিপু সুলতান, কবিতা আবৃত্তি করেন প্রভাষক বি এম তৌহিদুল ইসলাম।
![]()
