কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

কুষ্টিয়ার ভেড়ামারায় মরহুম রহিমা আফছার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রবিবার বিকেলে ৪ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে অবস্হিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মরহুম রহিমা আফছার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

ভেড়ামারায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
ভেড়ামারায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন তারা হলেন বাহিরচর একাদশ বনাম কুষ্টিয়া একাদশ।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল না করাই পরে ট্রাইব্রেকার মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। খেলায় কুষ্টিয়া একাদশ কে ৫ – ৪ গোলে বাহিরচর একাদশ চ্যাম্পিয়ন হয়। , চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আব্দুল মজিদ, আশরাফুল ইসলাম কচি মেম্বার, আতিকুজ্জামান পিন্টু, সাইফুল ইসলাম, প্রমুখ। ফুটবল ফাইনাল খেলা প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।

Glive24.com Logo 252x68 px White ভেড়ামারায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর