কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পারভেজের উপর হামলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর হটাৎপাড়া গ্রামের পারভেজের উপর পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনা ঘটেছে। ৩১ আগস্ট ২৩ কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার সময় রাত আনুমানিক ১১ টার সময় পারভেজের উপর পরিকল্পিতভাবে হামলা করেন। পারভেজ দুর্গাপুর হটাৎপাড়া গ্রামের বাচ্ছু শেখের ছেলে।

কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পারভেজের উপর হামলা

কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পারভেজের উপর হামলা
কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পারভেজের উপর হামলা

পরে স্থানীয়রা পারভেজ শেখ (৩০)’কে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পারভেজের হাত ও পা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পারভেজের মা মর্জিনা খাতুন জানান, দুর্গাপুর ডন মোড় গ্রামের (১) রবিউল ইসলামের ছেলে রিক্ত, (২) মৃত সামছুদ্দিন মোহরীর ছেলে রবিউল ইসলাম, (৩) মিলন হোসেন ও (৪) রবিউল ইসলামের স্ত্রী আরিফা বেগম সর্ব সাং দুর্গাপুর ডন মোড়, থানা কুমারখালী তারা সবাই মিলে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন।

এ বিষয়ে কুমারখালী থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পারভেজের উপর হামলা

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর