কুষ্টিয়ায় ৮ টি ইজিবাইক উদ্ধার, ছিনতাই ও চোর চক্রের ১২ সদস্য আটক
কুষ্টিয়া জেলা পুলিশের সফল অভিযানে কুষ্টিয়া জেলা থেকে বিভিন্ন সময়ে চুরি হাওয়া ইজিবাইক, অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নেওয়া এবং চালককে খুন করে ইজিবাইক ছিনতাই সহ লাশ গুমের ঘটনায় ১২ জন আসামীকে আটক করা সহ ৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে ।

কুষ্টিয়ায় ৮ টি ইজিবাইক উদ্ধার, ছিনতাই ও চোর চক্রের ১২ সদস্য আটক
এই বিষয়ে ২৯ শে আগস্ট মঙ্গলবার দুপুর ৩ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কর্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ । সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ জানান, কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভার ১৯ নং ওয়ার্ডের জগতি এলাকার বশির আহম্মেদ’র পুত্র নাজির আহম্মেদ হিরু (৪৮) ইজিবাইক নিয়ে গত ৩রা আগস্ট সকাল অনুমান ৮ টার ঘটিকার সময়নিজ বাড়ী থেকে বের হয়ে ইজিবাইকসহ নিখোঁজ হয়। ঐ ঘটনায় ৪ঠা আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয় । মডেল থানার জিডি নং-২৯১ । কুষ্টিয়া জেলা ঐ ঘটনার অনুসন্ধানকালে ঘটনার সাথে জড়িত সন্দেহে কুষ্টিয়া বারখাদা এলাকার নজরুল ইসলাম’র পুত্র জনি হোসেন (২৮) ও শফিকুল ইসলাম’র পুত্র তুষার (২২) কে ২৪ শে আগস্ট পূর্বক জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি ও তাদের দেওয়া তথ্যমতে ঐ দিন বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটের সময় কুষ্টিয়া মডেল থানার চৌড়হাস এলাকার এজাজুল হকের বাউন্ডারি দেওয়া জমির মধ্যে পুতে রাখা অবস্থায় ইজিবাইক চালক নাজির আহম্মেদ হিরু’র অর্ধ গলিত লাশ উদ্ধার করে। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ২৪ শে আগস্ট পেনাল কোডের ৩০২/২০১/৩৭৯/৩৪ ধারায় একটি মামলা হত্যা দায়ের করা হয় ।
উক্ত ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব’র সার্বিক দিক-নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ২৯ শে আগস্ট হত্যার স্বীকার নাজির আহম্মেদ হিরু’র ছিনতাই হাওয়া ইজিবাইক সহ পাবনা জেলার রামেশরপুরের মোস্তফা মোল্লার পুত্র আনন্দ মোল্লা (২৭) এবং পাবনা জেলার পাটকিয়াবাড়ী এলাকার রজব আলী শেখে’র পুত্র রঞ্জু’র (৪৫) নিকট থেকে উদ্ধার পূর্বক তাদের আটক করা হয় । আটক আনন্দ মোল্লা ও রঞ্জু’র নিকট থেকে কুষ্টিয়া জেলা হতে বিভিন্ন সময়ে চুরি যাওয়া, অজ্ঞান করে নেওয়া এবং ছিনতাই হওয়া আরো ০৭টি সহ সর্বমোট ০৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ । এছাড়াও বিভিন্ন সময়ে আসামী গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধারের ঘটনায় এই বছরের জুলাই ও আগস্ট মাসে ৬টি মামলা হয়েছে ।

মামলা গুলো যথাক্রমে (১) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৬১, তাং-২৪/০৮/২০২৩ ইং, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০, (২) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪৯, তাং-২০/০৮/২০২৩ ইং, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড ১৮৬০, (৩) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪৮, তাং-২০/০৮/২০২৩ ইং, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড ১৮৬০ এবং (৪) মিরপুর থানার মামলা নং-১৯, তাং-১২/০৭/২০২৩ ইং, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড ১৮৬০, (৫) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৩২, তাং-১৩/০৮/২০২৩ ইং, ধারা-৩৯৩পেনাল কোড ১৮৬০ এবং (৬) কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪১, তাং-১৮/০৮/২০২৩ ইং, ধারা-৪১৩ পেনাল কোড ১৮৬০ রুজু হয়েছে। এই সকল মমলায় এখন পর্যন্ত ১২ জন আসামীকে আটক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ ।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার নজরুল ইসলাম’র পুত্র জনি হোসেন (২৮), কুষ্টিয়া পৌরসভার বাড়াদী কানাবিল মুরগি ফার্ম মোড় এলাকার শফিকুল ইসলামের পুত্র তুষার (২২), পাবনা জেলার রামেশরপুরের মোস্তাক মোল্লার পুত্র আনন্দ মোল্লা (২৭), পাবনা জেলার পাটকিয়াবাড়ী’র রজব আলী শেক’র পুত্র রঞ্জু (৩৫), কুষ্টিয়া পৌরসভার বাড়াদী এলাকার আদু হুজুর’র পুত্র দিপু (২২), কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়ীয়া’র কামাল হোসেন’র পুত্র ইমরান (২৫), কুষ্টিয়া মিরপুর থানা’র তালবাড়ীয়া’র মৃত জামাল সর্দ্দার’র পুত্র ইকবাল হোসেন (৩৯), কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া’র মৃত মকসেদ আলী’র পুত্র মাহাবুব আলী বিদ্যা (৫৫), কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরের মৃত আহম্মদ মালিথা’র পুত্র রেজাউল ইসলাম রিয়াজ (৫০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুরের মৃত হাছান আলী’র পুত্র মকবুল হোসেন (৫২), কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা বাগানপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন’র পুত্র মাহাতাব (৪০), কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল উত্তর পাড়ার মৃত খলিলুর রহমান’র পুত্র খায়রুল বাশার লাভলু (৫৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকার মৃত ছামাদ মন্ডল’র পুত্র আবু কালাম (২৭) ।
কুষ্টিয়া জেলা হতে বিভিন্ন সময়ে চুরি হাওয়া, অজ্ঞান করে নেওয়া এবং ছিনতাই হওয়াসহ লাশ গুমের ঘটনায় উপরোক্ত আসামীদের কুষ্টিয়া ও পাবনা জেলা হতে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, পুলিশের সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কুষ্টিয়া জেলা পুলিশ কাজ করে চলেছে ।
এছাড়াও তিনি সাংবাদিক এবং ভুক্তভোগী সহ সাধারণ মানুষকে তথ্য দিয়ে জেলা পুলিশের সেবাকে আরো প্রসারিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন । তথ্য পাওয়া মাত্র জেলা পুলিশ কুষ্টিয়া তার কর্যক্রম শুরু করে এবং চেষ্টা করে দ্রুততম সময়ের মধ্যে ঐ সমস্যার সমাধান করতে ।
