কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পুকুরে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে পুকুরে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুরে পুকুরে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

মিরপুরে পুকুরে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার
মিরপুরে পুকুরে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

নিহত রাজিয়া খাতুন সুমি (২৬) ওই গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে সবাই ঘুমিয়ে ছিলো। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। তিনি কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি জানান, পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে সুমির বিবস্ত্র মরদেহ ভাসতে দেখা যায়। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে পুকুরে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর