খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৩, ১০:১ পিএম

কুষ্টিয়া কুমারখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুষ্ঠানে উপজেলার অস্বচ্ছল ৭জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে, উপজেলার পরিষদের সভা কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার ভুমি আমিরুল আরাফাত, থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা সুকল্যান বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকতা ডাঃ আকুল উদ্দিন, কুমারখালী পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী, সহ আরো অনেকে।
![]()
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য