কুষ্টিয়ায় হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার হাসপাতালে, জনতার হাতে হেলপার আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার হাসপাতালে, জনতার হাতে হেলপার আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩১, ২০২৩
কুষ্টিয়ায় হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার হাসপাতালে, জনতার হাতে হেলপার আটক

কুষ্টিয়ার খাজানগরে এক ট্রাক হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে নেয়া হয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। ঘটনার পর হেলপার আলাকে ধাওয়া করে তাকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার হাসপাতালে, জনতার হাতে হেলপার আটক

কুষ্টিয়ায় হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার হাসপাতালে, জনতার হাতে হেলপার আটক

কুষ্টিয়ায় হেলপারের ছুরিকাঘাতে ড্রাইভার হাসপাতালে, জনতার হাতে হেলপার আটক

সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাকের ট্রিপ নেয়াকে কেন্দ্র করে খাজানগর আদর্শপাড়ার মনির ড্রাইভার এর সাথে তার হেলপার একই এলাকার আলা’র কয়েকদিন পূর্বে বাকবিতণ্ডা হয়। পরে ট্রিপ থেকে ফিরে ট্রাক গ্যারেজ করা হলে ওই ট্রাকের হেলপার আলা ড্রাইভার মনিরকে হুমকি ধামকি দিতে থাকে। এ নিয়ে রবিবার দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে স্থানীয়রা দুজনের সমঝোতা করে দেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ওই ঘটনার জের ধরে সকালে মনির ড্রাইভার গ্রামের চায়ের দোকানে বসে থাকাকালীন অবস্থায় হেলপার আলা ছুরি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এতে মনির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয়রা ধাওয়া করে হেলপার আলাকে ধরে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন: