বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয় : কামারুল আরেফিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয় : কামারুল আরেফিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩১, ২০২৩
বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয় : কামারুল আরেফিন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল মিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈগল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয় : কামারুল আরেফিন

বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয় : কামারুল আরেফিন

বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয় : কামারুল আরেফিন

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় তিনি বলেন- আজকে জাতি একটা যায়গায় উপনিত হয়েছে যে জায়গাটি হচ্ছে আজকে আমরা বলতে চাই সংবিধান অনুসারে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জানুয়ারি অথবা ডিসেম্বর শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা পাকিস্তানপন্থি যারা এই দেশটাকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই, বিএনপি নামক জারজ সংগঠনের নেতৃবৃন্দ এক দফা দিয়েছে সরকার পতনের, কিন্তু আমরা একই যায়গায় দাঁড়িয়ে আছি এক দফা আজ এই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে ভোট হবে।

এসময় তিনি আরো বলেন আমরা লোভী নয় আমরা আওয়ামী লীগ দেশটাকে জন্ম দিয়েছি, আমরা সবসময়ই চাই বাংলাদেশ ভালো থাক, কিন্তু সেই বিএনপি ক্ষমতায় আসলেই দেশে বিশৃঙ্খলা ও অশান্তি শুরু হয়। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিলাম পরে ২০০১ সালে পরাজয়ের পরে আওয়ামী লীগের সভানেত্রীর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে ডিজিটাল স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের সকল মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেন। তারপর সুপ্রিম কোর্ট হাইকোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ২০১৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠলে বাংলাদেশের জনগণ তা চাইনি। তারপর সেই বিএনপি সেদিন রাস্তায় পেট্রোল ঢেলে বাস ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে সন্ত্রাসীর রাত্রে রাজত্ব কায়েম করেছিল। সেসময় বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে চক্রান্ত করেছিল। তারপর ২০১৮ সালের মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে তারা মাত্র সাতটা আসন পেয়ে লজ্জায় মুখ না দেখাতে পেরে আজকে তারা আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আজকে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুখে একটাই স্লোগান ‘বিএনপির কর্মীরা ঘুমাই পল্টনে নেতা ঘুমাই লন্ডনে’।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মিরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী এনামুল হক, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ারদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হালিম বিশ্বাস, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মানিক বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খাদেমূল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক হীরক জোয়াদ্দার, মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীগণ।