কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ঐতিহাসিক ১০ মহরম ও আশুরা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ইমাম হোসাইন (আঃ) ও কারবালার ময়দানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশ তরিকতে আহলে বাইত, (কেন্দ্রীয় সংসদ) ও সদর আশ্রম এর আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে ঐতিহাসিক ১০ মহরম ও আশুরা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কুমারখালীতে ঐতিহাসিক ১০ মহরম ও আশুরা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
কুমারখালীতে ঐতিহাসিক ১০ মহরম ও আশুরা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫ টায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেটের পাশে ডাক্তার শামছুল আলম এর সদর আশ্রম কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তরিকতে আহলে বাইত, (কেন্দ্রীয় সংসদ) এর সভাপতি ডাক্তার শামছুল আলম দশই মহরমের তাৎপর্য সর্ম্পকে বলেন, ত্যাগের মহিমায় মানব কল্যাণে সকলকে কাজ করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

তিনি আরো বলেন, সত্য মিথ্যার যুদ্ধে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মওলা হোসাইন (আঃ) নিজের জীবন উৎসর্গ করে দিয়ে জগৎবাসীর কাছে সত্য রক্ষা করার দরদী প্রেম প্রকাশ করলেন। যে প্রেমের সমস্ত অংশই মোহাম্মদী প্রেম। সেই মোহাম্মাদি প্রেমকে আহলেবাইতদের প্রাপ্তি থেকে কখনোই তিনি বঞ্চিত করেন নাই। এবং আহলে বাইতদের বঞ্চিত করনে রাজি না হওয়ায় এই সংঘর্ষ। যে সংঘর্ষে বারো ইমাম চৌদ্দ মাসুম সহ পাক পাঞ্জাতনের পবিত্রতা, সেই সাথে মাওলার অভিষেকের পূর্ণতা একত্রিত করনের মহতি উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিশাল ইয়াজিদ বাহিনীর সামনে নিজেদেরকে তুলে ধরলেন। তাদের সংখ্যা অনেক অল্প হলেও ঈমানী শক্তিতে পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মত থাকবে। তাই ই কারবালার ইতিহাস। যেখানে মাওলা হোসাইন (আঃ) আহলে বাইতকে রক্ষা করলেন, গুরুবাদকে রক্ষা করলেন এবং জগৎবাসীকে জানান দিলেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ঐতিহাসিক ১০ মহরম ও আশুরা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মাওলা হোসাইন (আঃ) এর সাথে যারা সত্য রক্ষার মিশনে, ইমামত রক্ষার মিশনে, রেসালত রক্ষার মিশনে, মাওলায়েত রক্ষার মিশনে নিজেদেরকে উৎসর্গ করেছেন সকল শহীদদের প্রতি সদর আশ্রমের পক্ষ থেকে গভীর ভক্তি এবং বিনম্র শ্রদ্ধা জানান।

এসময় বাংলাদেশ তরিকতে আহলে বাইত, (কেন্দ্রীয় সংসদ) ও সদর আশ্রম এর যে সকল সদস্য মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও বাংলাদেশ তরিকতে আহলে বাইত, (কেন্দ্রীয় সংসদ) ও সদর আশ্রম এর সদস্যদের দীর্ঘায়ু কামনা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও আলোচনা সভা শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরিকতে আহলে বাইত ও সদর আশ্রম এর সদস্য মোসলেম উদ্দিন, আজাদ, তৌহিদুল ইসলাম তৌহিদ, হাবিবুর রহমান হাবিব’সহ আরো অনেকেই।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর