দৌলতপুরে মোফাজ্জেল হকের মথুরাপুর বড় বাজার, বাগুয়ান ও ডাংমড়কা বাজারে পথসভা ও গণসংযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মোফাজ্জেল হকের মথুরাপুর বড় বাজার, বাগুয়ান ও ডাংমড়কা বাজারে পথসভা ও গণসংযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৭, ২০২৩
দৌলতপুরে মোফাজ্জেল হকের মথুরাপুর বড়বাজার, বাগুয়ান ও ডাংমড়কা বাজারে পথসভা ও গণসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বড় বাজারে পথসভা, গণসংযোগ বাগুয়ান বাজারে পথসভা ও ডাংমড়কা বাজারে গণসংযোগ করেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জেল হক।

দৌলতপুরে মোফাজ্জেল হকের মথুরাপুর বড়বাজার, বাগুয়ান ও ডাংমড়কা বাজারে পথসভা ও গণসংযোগ

দৌলতপুরে মোফাজ্জেল হকের মথুরাপুর বড়বাজার, বাগুয়ান ও ডাংমড়কা বাজারে পথসভা ও গণসংযোগ

দৌলতপুরে মোফাজ্জেল হকের মথুরাপুর বড়বাজার, বাগুয়ান ও ডাংমড়কা বাজারে পথসভা ও গণসংযোগ

বুধবার বিকাল সাড়ে চারটার পর থেকে মথুরাপুর, বাগুয়ান ও ডাংমড়কা বাজারের বিভিন্ন এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিতভাবে মতবিনিময় ও পথ সভা করে চলেছেন।

মোফাজ্জেল হক গণসংযোগে তিনি বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করার আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, জেলা মানবাধিকার নেতা তৌসিকুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফললুল হক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজু, রবিউল, মাহফুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।