কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান চাষীরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান চাষীরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৪, ২০২৩
কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান চাষীরা

গ্রীষ্মকালীন বিভিন্ন ধরণের সবজি চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন কুষ্টিয়ার সবজি চাষীরা। সবজি চাষ করে তারা আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি স্থানীয় বাজারে সবজির চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সবজি বাজারে সরবরাহ করছেন তারা। চাহিদা ও দাম ভাল পাওয়ায় প্রতিবছরই বাড়ছে সবজির চাষ।

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান চাষীরা

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান চাষীরা

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে লাভবান চাষীরা

কুষ্টিয়ায় চলতি খরিপ-১ গ্রীষ্ম মৌসুমে ৭ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষ হয়েছে। এরমধ্যে জেলার দৌলতপুরে চাষ হয়েছে ১হাজার ৮০০হেক্টর জমিতে। বিস্তৃর্ণ মাঠ জুড়ে এখন গ্রীষ্মকালীন ঝিঙা, ঢেড়স, বেগুন, পটল, লালশাক, পুঁইশাক, লাউ, শশা, করলা, ধুন্দল ও মরিচসহ বিভিন্ন ধরনের সবজির সমারোহ। তাই লাভজনক সবজি ফসলের পরিচর্যা ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। আবহাওয়া অনুকুলে থাকার কারনে সবজি চাষ করে উৎপাদন খরচ বাদ দিয়ে কয়েকগুন লাভবান হচ্ছেন তারা। আর তা স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাতকরণ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের সফল সবজি চাষী নাসির উদ্দিন জানান, এবছর প্রায় সব ধরণের সবজি চাষ করে সে লাভবান হয়েছেন। আগামীতে সবজি চাষ আরো বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন তিনি। সবজি চাষ করে আর্থিকভাবে বেশী লাভবান হওয়ায় চাষীরাও রয়েছেন বেশ উৎফুল্ল।

সবজি চাষে ভাল ফলনের জন্য কৃষি বিভাগ সবজি চাষীদের তদারকি ও পরামর্শসহ সবধরণের সহযোগিতা দিয়ে থাকেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। চাষীদের সবজি চাষে উৎসাহ ও প্রণোদনা দিলে একদিকে গ্রীষ্মকালীন সবজির চাহিদা মিটবে অপরদিকে অর্থকরী ফসল সবজি চাষ করে তারা আরো আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।

আরও পড়ুন: