কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার কালিনাথপুর গ্রামের আজিজুল হকের পুত্র।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন গ্রেফতার

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২১ জুলাই ২০২৩ ইং তারিখ বিকাল ০৪:৫০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোড পরিমল টাওয়ারের সামনে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিআর নং-১২৯৩/১৫, সেশন ২২১৫/১৭, এনআই এ্যাক্ট ধারায় ০১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর