খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৩, ৭:৪৬ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডর কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপজেলার ৩২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ভেড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইস্কান্দার আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
![]()
মন্তব্য