৭ দিন পর নিখোঁজ হওয়া ২ মাদ্রাসা ছাত্র উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলা দেখতে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারকোটা মোড় এলাকা থেকে তাঁদের উদ্ধার করে সন্ধায় থানায় নিয়ে আসে স্বজনরা। পরে পুলিশ আইনী পক্রিয়া শেষে তাঁদের বাড়িতে পাঠিয়েছে।

৭ দিন পর নিখোঁজ হওয়া ২ মাদ্রাসা ছাত্র উদ্ধার
এরআগে গত শুক্রবার বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে তাঁরা নিখোঁজ হয়েছিল। গত বুধবার দুপুরে থানায় জিডি করেন দুই ছাত্রের বাবা।
উদ্ধার হওয়া ছাত্ররা হলেন – উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩)। অপর ছাত্র মো. সামিউল ইসলাম বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র।
ছাত্র সামিউল ইসলাম ও সাব্বির বলেন, মাদ্রাসার পড়া তাঁদের ভাল লাগেনা। সেজন্য খেলার দেখার কথা বলে তাঁরা পালিয়ে প্রথমে কুমারখালী রেলস্টেশনে আসে। পরে ট্রেনে উঠে বিভিন্ন স্টেশন ঘুরে ঘুরে রাজশাহীর চারকোটা পাড়ায় যায়। সেখানকার পত্রিকার হকার সুজাদ আলীর দোকানে গত বুধবার থেকে কাজ করে।
ছাত্রদের বাবা আলম ও শিপন বলেন, বিভিন্ন অনলাইন ও পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ দেখে রাজশাহীর একজন পত্রিকার হকার তাঁদের ফোনে জানায়। খবর পেয়ে সকালে দুইজনকেই উদ্ধার করা হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তাঁরা।

মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে হারিয়ে যাওয়া দুই ছাত্রতে সংবাদপত্রের মাধ্যমে আজ খুঁজে পেয়েছেন তিনি।
থানার ডিউটি অফিসার এসআই মো. নুরন নবী বলেন, নিখোঁজের ঘটনায় গত বুধবার থানায় জিডি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে স্বজনরা উদ্ধার করে থানায় নিয়ে আসে ছাত্রদের। পরে আইনী পক্রিয়া শেষে তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে।
